রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৃগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মৃগী ইউনিয়নের বথুন্দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মৃগী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বথুন্দিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বাজার এলাকা থেকে এম এ মতিনকে গ্রেপ্তার করা হয়।

মৃগী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান এম এ মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।