আগামী সপ্তাহ থেকেই বাজারে পাওয়া যাবে নতুন টাকার নোট

আগামী সপ্তাহ থেকেই বাজারে পাওয়া যেতে পারে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। পর্যায়ক্রমে ১০০ টাকাসহ অন্যান্য মূল্যমানের নতুন নোটও বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন টাকায় বর্তমান গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষর থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর সব ধরনের নোট নতুন নকশায় বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়। ওই সময় আগের নকশার পর্যাপ্ত পরিমাণ নতুন নোট মজুদ থাকলেও মানুষের আবেগ ও নতুন নোটের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন নকশার নোট ছাপানোর সিদ্ধান্ত হয়। মুখপাত্র বলেন, একটি নোটের নকশা অনুমোদন থেকে শুরু করে ছাপানো এবং বাজারে ছাড়া পর্যন্ত প্রায় ছয় মাস সময় লাগে।