‘শারীরিক মিলনই সেরা ওয়ার্কআউট’

ভাইরাল অক্ষয় কুমারের মন্তব্য

বলিউড নির্মাতা করণ জোহরের জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ সিজন ৯'-এর আসন্ন পর্বের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বলিউড তারকা অক্ষয় কুমার এবং অভিনেতা-রাজনীতিবিদ রবি কিষানকে একসঙ্গে এই পর্বে উপস্থিত হতে। এই পর্বের প্রোমো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

প্রোমোয় আরও দেখা যায়, যেহেতু অক্ষয়ের অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ফিটনেস রুটিনটি বেশ পরিচিত। তাই করণ অভিনেতাকে এক বছরের জন্য যৌনতা ত্যাগ করা অথবা একই সময়ের জন্য শরীরচর্চা বন্ধ রাখার মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলেন। আর তখন অক্ষয় কুমার রসিকতার ছলে মন্তব্য করেন, ‘শারীরিক মিলনই সেরা ওয়ার্কআউট।’

প্রোমোতে করণ জোহর অক্ষয় কুমারকে 'রক্তে পাঞ্জাবি এবং বলিউডের আইকন' হিসেবে পরিচয় করিয়ে দেন এবং এরপর রবি কিষানকে স্বাগত জানান। করণ মজার ছলে রবি কিষানকে 'বিহারের ব্র্যাড পিট' বলে। প্রোমোতে দেখা যায়, রবি কিষান তার জনপ্রিয় সংলাপ ‘জিন্দেগি ঝান্ডওয়া, ফির ভি ঘমান্ডওয়া’-ও বলেন‌।

এরপর করণ ফাঁস করেন রবি কিষানকে এই পর্বে আনার প্রস্তাবটি অক্ষয় কুমারেরই ছিল। এরপর রবির ভাইরাল হুক স্টেপ অক্ষয় কুমারকেও করতে দেখা যায়। সব মিলিয়ে 'কফি উইথ করণ'-এর আগামী পর্বের এই প্রোমো দেখে দারুণ উত্তেজিত দর্শক মহল।