নিয়ানডারথাল প্রজাতির মানুষ কেন বিলুপ্ত

 নিয়ন্ত্রিত আগুন ও হাতিয়ার ব্যবহারকারী পূর্বপুরুষদের ধারা থেকে নিয়ানডারথালদের উদ্ভব। কিছুদিন আগে স্পেনের এক গুহায় ‘ক্রেনিয়াম ১৭’ নামের খুলি পাওয়া গেছে। দীর্ঘ সময় পর গবেষণায় দেখা গেছে, খুলির কপালে ভোঁতা কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। যাকে মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে ধরা হয়। প্রায় ৫ লাখ বছর আগে পৃথিবীতে ছিল এই বনমানুষ। আধুনিক মানুষের আবির্ভাবের আগে কয়েক ধাপ পর নিয়ানডারথালরা ছিল। আধুনিক মানুষের আবির্ভাব হয় প্রায় ৩ লাখ বছর আগে। তারা আফ্রিকার বাইরে ছড়ানোর পর দুই ভিন্ন মানবপ্রজাতির মধ্যে মিলন হয়। যে কারণে, আধুনিক মানুষের শরীরে প্রায় ২ শতাংশে নিয়ানডারথাল জিন পাওয়া যায়। বিলুপ্ত প্রজাতির মানুষদের নিয়ে সম্প্রতি দুটি গবেষণা প্রকাশিত হয়েছে। একটি ‘সায়েন্স অ্যাডভান্সেস’, অন্যটি ‘সায়েন্টেফিক রিপোর্টস’ জার্নালে। প্রথম গবেষণা করেন স্পেনের ট্যারাগোনার ‘কাতালান ইনস্টিটিউট অব হিউম্যান প্যালিওইকোলজি অ্যান্ড সোশ্যাল ইভোলিউশনে’র প্রতœতাত্ত্বিক পালমিরা সালাদি। বার্সালোনার পশ্চিমে এক পাহাড়ের ঢালে সালাদি এবং তার সহযোগীরা আবিষ্কার করেন নিয়ানডারথালদের হারিয়ে যাওয়া বসতি। সেখানে ১৬টি স্তর মিলিয়ে মোট ৫৯৭টি কাঠের সরঞ্জামের অবশিষ্টাংশ চিহ্নিত করেন তারা।  ধারণা করা হয়, আধুনিক মানুষের চাপে নিয়ানডারথালরা ধীরে ধীরে বিলীন হয়েছে। মানব প্রজাতির প্রতিনিধি হিসেবে টিকে আছে উন্নত আধুনিক প্রযুক্তির মানুষ। তবে এই চেহারা ও বিজ্ঞান-প্রযুক্তি ভবিষ্যতে কোন ধরনের আকার নিতে পারে, সে বিষয়ে স্পষ্ট  করে কেউ জানাতে পারেনি।