মাইগ্রেন চিকিৎসায় মুক্তি মেলে

অনেক কারণে মাথাব্যথা হতে পারে। দৃষ্টিস্বল্পতা, মস্তিষ্কের টিউমার অথবা সর্দি-জ্বর মাথাব্যথার সাধারণ কারণ হিসেবে ধরা হয়। তবে মাইগ্রেনের কারণেও অনেকে প্রচন্ড মাথাব্যথায় ভোগেন। সবচেয়ে যন্ত্রণাদায়ক মাথাব্যথার মধ্যে মাইগ্রেনজনিত ব্যথা অন্যতম। এ ব্যথার পেছনে দৈনন্দিন জীবনের আচার এবং অভ্যাসের যোগসূত্র রয়েছে। কিছু অভ্যাস বাদ দিলে এবং কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে যন্ত্রণাদায়ক মাইগ্রেনের ব্যথা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। তবে যে অভ্যাসগুলো বাদ দিতে হবে তা হলো- অনিয়মিত এবং অপরিমিত ঘুম। বেশি বা কম আলোয় কাজ করা। দীর্ঘ সময় টিভি বা কম্পিউটারের সামনে বসে থাকা। সেলফোন বা ল্যাপটপে মাত্রাতিরিক্ত ব্রাইটনেস ব্যবহার করা। কড়া রোদ এবং তীব্র ঠা-া বেশি সময় অবস্থান করা।

 মাইগ্রেনের চিকিৎসা ও প্রতিকার : মাইগ্রেন এক ধরনের স্নায়বিক সমস্যা, যার কারণে মাথার একপাশে বা কখনো পুরো মাথায় তীব্র ব্যথা হতে পারে। সাধারণ মাথাব্যথার তুলনায় মাইগ্রেনের ব্যথা বেশি তীব্র ও দীর্ঘস্থায়ী হয়। অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব, বমি, আলো ও শব্দ সহ্য করতে না পারার মতো উপসর্গ দেখা দেয়। মাইগ্রেন পুরোপুরি নিরাময় করা সব সময় সম্ভব না হলেও সঠিক চিকিৎসা ও জীবনযাপনে পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা যায়।

 ব্যথা কমানোর ওষুধ : মাইগ্রেনের শুরুতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল বা নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি (NSAID) জাতীয় ওষুধ দেওয়া হতে পারে।

 নির্দিষ্ট মাইগ্রেনের ওষুধ : তীব্র মাইগ্রেনের ক্ষেত্রে ট্রিপটান জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। তবে হৃদ্রোগ বা রক্তনালির কিছু সমস্যা থাকলে এসব ওষুধ উপযুক্ত নাও হতে পারে।

 বমি নিয়ন্ত্রণ : মাইগ্রেনের সঙ্গে বমি বা বমি বমি ভাব থাকলে চিকিৎসক অ্যান্টি-এমেটিক ওষুধ দিতে পারেন।

 প্রতিরোধমূলক চিকিৎসা : মাসে বারবার মাইগ্রেন হলে বা দৈনন্দিন জীবন ব্যাহত হলে বিটা ব্লকার, টপিরামেট, কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট কিংবা বিশেষ প্রতিরোধমূলক ইনজেকশন ব্যবহারের পরামর্শ দেওয়া হতে পারে।

ঘরোয়া উপায় : ম্যাগনেসিয়ামসমৃদ্ধ ঢেঁকি ছাঁটা চালের ভাত। আলু ও বার্লি। বিভিন্ন ফল, বিশেষ করে খেজুর ও ডুমুর মাইগ্রেনের ব্যথা দ্রুত কমিয়ে দেয়। সবুজ শাকসবজি, ভিটামিন-ডি ও ক্যালসিয়াম দীর্ঘমেয়াদি মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি দেয়। নিয়মিত আদার রস পানির সঙ্গে মিশিয়ে পান করলেও মাইগ্রেনের ব্যথা কমে যায়। মাইগ্রেনের ব্যথা শুরু হলে যা করবেন তা হলো বেশি বেশি পানি পান করুন। পুরোপুরি বিশ্রামে থাকুন। ঠা-া রুমাল মাথায় জড়িয়ে রাখলে সাময়িক আরাম পাওয়া যাবে। বরফভর্তি বালতি বা মগে হাত ডুবিয়ে রাখলে ব্যথা কমে আসবে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।