নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনষ্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে দেওভোগ হাসেমবাগ এলাকায় অজ্ঞাত দুবৃর্ত্তরা এএসআই আব্দুস সাত্তার ও কনেষ্টেবল আনোয়ারকে ধাওয়া করে। তখন আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও আনোয়ারের বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।