চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকা-ে দুটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ঘরে থাকা আপন ভাই-বোনের মধ্যে দেড় বছর বয়সী ভাই আনাছ পুড়ে আঙ্গার এবং সাড়ে ৩ বছর বয়সী বোন মরিয়ম গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহত ওই শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। নিহত শিশু মো. আনাছ হোসেন ও গুরুতর আহত মরিয়ম আক্তার ওই বাড়ির মো. নাজির আহম্মেদের শিশুসন্তান। আগুনে মো. মিজানুর রহমানের দুই ছেলে মো. নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলম জানান, অগ্নিকা-ের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। গুরুতর আহত এক শিশুকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আগুনে একটি শিশু মৃত্যুবরণ করেছে। সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। এতে দুটি ঘর পুড়ে গেছে। আনুমানিক ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন আগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন।