'সাস্টেইনেবল এসএমই ফাইন্যান্সার অব দ্য ইয়ার এশিয়া' অ্যাওয়ার্ড জিতলো আইপিডিসি

সিঙ্গাপুরে অনুষ্ঠিত গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সাস্টেইনেবল এসএমই ফাইন্যান্সার অব দ্য ইয়ার – এশিয়া’ অ্যাওয়ার্ড জিতেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। সাস্টেইনেবল এসএমই ফাইন্যান্সের প্রসার, ব্যবসার দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির অংশীদার এবং দায়িত্বশীল আর্থিক সেবার মাধ্যমে বাংলাদেশের সিএমএসএমই খাতের উন্নয়নে ভূমিকা রাখায় এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। 

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সহযোগিতায় গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডসের আয়োজন করেছে এসএমই ফাইন্যান্স ফোরাম। এসএমই অর্থায়নে নেতৃত্ব, উদ্ভাবন এবং উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখানে স্বীকৃতি দেওয়া হয়। যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এসএমই খাত এবং দায়িত্বশীল আর্থিক সেবার বিকাশে কাজ করছে তাদের ‘সাস্টেইনেবল এসএমই ফাইন্যান্সার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়।  

একটি টেকসই ও শক্তিশালী এসএমই ফাইন্যান্সিং ইকোসিস্টেম তৈরির যাত্রায় এটি আইপিডিসি’র আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন। দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতের ভূমিকা ব্যাপক এবং উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারনের সুযোগ দিতে দায়িত্বশীল অর্থায়ন, ব্যবসার দীর্ঘস্থায়ী অবস্থান ও সুচিন্তিত আর্থিক পরিকল্পনায় আইপিডিসি বরাবরই জোর দিয়ে আসছে। উদ্যোক্তাদের আর্থিক ভিত্তি আরও মজবুত, প্রতিকূল সময়ে টিকে থাকতে সক্ষম এবং ব্যবসা সম্প্রসারণের সাস্টেইনেবল সুযোগ তৈরির লক্ষ্যেও আইপিডিসি ব্যবসা অনুযায়ী আর্থিক সমাধান দিয়ে আসছে।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “এই অর্জন আমাদের জন্য গৌরবময় একটি মুহূর্ত, যা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি আমাদের চেষ্টাকে আবারও তুলে ধরেছে। এসএমইগুলোর পাশে দাঁড়ানো মানে কেবল ঋণ বা অর্থায়ন দেওয়া নয়, বরং উদ্যোক্তাদের সাস্টেইনেবল ব্যবসা গঠন, কর্মসংস্থানের তৈরির সুযোগ এবং দেশের উন্নয়নে অর্থবহ ভূমিকা রাখার পথ তৈরি করে দেওয়া। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য দায়িত্বশীল অর্থায়ন, উদ্ভাবন ও অর্থবহ অংশীদারিত্বের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার দায়িত্ব আরও বৃদ্ধি করেছে বলে আমি মনে করি। আমাদের সব গ্রাহক, অংশীদার, স্টেকহোল্ডার এবং আইপিডিসি’র পুরো পরিবারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” 

আইপিডিসি ফাইন্যান্স ধারাবাহিকভাবে বাংলাদেশের এসএমই অর্থায়নে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। আইপিডিসি বরাবরই সাস্টেইনেবল ব্যবসায়িক প্রবৃদ্ধি, দায়িত্বশীল আর্থিক সেবা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে। ব্যবসার শুরু থেকে সম্প্রসারণ পর্যন্ত প্রতিটি ধাপে উদ্যোক্তাদের পাশে থাকে প্রতিষ্ঠানটি। তাদের মতে, সফল ব্যবসা গড়ে তুলতে আর্থিক পরিকল্পনা, উপযুক্ত অর্থায়নের সুযোগ এবং টেকসই প্রবৃদ্ধির কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্থনৈতিক অগ্রগতির চালিকাশক্তি হিসেবে সাস্টেইনেবল এসএমই ফাইন্যান্সের প্রসারে আইপিডিসি’র চেষ্টাকে আরও শক্তভাবে তুলে ধরেছে। দায়িত্বশীল অর্থায়ন, কৌশলগত প্রবৃদ্ধি ও ব্যবসার মজবুত ভিত্তি গঠনের মাধ্যমে দেশের এসএমই খাতকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও সফল করে তুলতে আইপিডিসি কাজ অব্যাহত রাখবে বলে সবার প্রত্যাশা।