বড়নখা বা ছোটপানা একটি আগাছা জাতীয় জলজ উদ্ভিদ। গ্রামেগঞ্জের বিস্তীর্ণ জলাশয়, হাওর ও বিলের ধারে এ উদ্ভিদ জন্মাতে দেখা যায়। বড়নখা মূলত বায়বীয় কা-ের জলজ বীরুৎ শ্রেণির উদ্ভিদ। এ উদ্ভিদ ৫০ সেমি থেকে ১৫০ সেমি পর্যন্ত বড় হয়। এটি বর্ষজীবী। এর পাতা সবজি হিসেবে খাওয়া যায়। বড়নখা ও কচুরিপানা একই প্রজাতির হলেও কচুরিপানার জন্মস্থান ব্রাজিল আর বড়নখা বাংলাদেশ ও ভারতের প্রজাতি। কচুরিপানা সর্বত্র সহজলভ্য হলেও, বড়নখা কিছু নির্দিষ্ট স্থানেই দেখা যায়। এ উদ্ভিদ মাটির কাছাকাছি বা নরম কাদামাটিতে টিকে থাকে। বড়নখা ০.৭ থেকে ১.২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। গাছের একক পাতাটি বর্শাফলাকৃতির। ৬ থেকে ৯ সেমি দীর্ঘ মঞ্জরিদ-ের মাথায় একসঙ্গে ২৫ থেকে ৬০টি ফুলের একটি স্তবক থাকে। প্রতিটি ফুল ১৩ থেকে ১৬ মিমি লম্বা হতে পারে। দেখতে সাদাটে বেগুনি। একটি পরাগধানীর রঙ নীল, ৬ মিমি লম্বা, অন্য ৫টি পরাগধানী হলুদ রঙের, ৪ মিমি লম্বা। ফুলগুলো দেখতে বেশ আকর্ষণীয়। এর ক্যাপসুল আকৃতির বীজগুলো ৭ মিমি লম্বা হয়।
বড়নখা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং চীনসহ অস্ট্রেলিয়ায়ও দেখা যায়। এগুলো গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। দাঁতের ব্যথায় এর শিকড়ের রস এবং হাঁপানি রোগে কা-ের ছাল বেশ ফলদায়ক। বড়নখা সুগন্ধি ফুলের জন্য জনপ্রিয়। ফুল বিভিন্ন রঙের হতে পারে, যেমন সাদা, গোলাপি, বেগুনি এবং নীল। এ উদ্ভিদ পুকুর ও বাগানে শোভা বাড়াতে, বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায়, জলাশয়ের জল পরিষ্কার রাখতে এবং জলজ প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে।