পিরোজপুরের নাজিরপুর উপজেলা শ্রমিকদলের চার সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা শ্রমিকদল।
সোমবার (২৩ নভেম্বর) পিরোজপুর জেলা শ্রমিকদলের সভাপতি আঃ সালাম বাতেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিপুর স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে এম মনিরুজ্জামান সরদার (মনির) আহ্বায়ক, শহিদুল ইসলাম খান সদস্যসচিব, মো. মাইনুল ইসলাম (মিন্টু) যুগ্ম আহ্বায়ক এবং মো. শোভন তালুকদারকে সদস্য করা হয়েছে।
কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিপু জানান, চার সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক এম মনিরুজ্জামান সরদার (মনির) জানান, বিগত দিনে আমি উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবেও ৭/৮ বছর দায়িত্ব পালন করেছি।
সবাইকে নিয়ে একটি শক্তিশালী শ্রমিকদল গঠন করে শ্রমিকদের স্বার্থ রক্ষায় নিজেকে নিয়োজিত করতে চাই। কমিটি অনুমোদন করায় তিনি কেন্দ্রীয় ও জেলা শ্রমিক দলের কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।