সচেতনতার বিকল্প নেই, চিকিৎসার চেয়ে প্রতিরোধই সাশ্রয়ী

ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি রোগটি প্রতিরোধে আগাম সচেতনতা ও জীবনযাত্রার পরিবর্তনের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডায়াবেটিস কেবল একটি রোগ নয়, বরং নানা জটিল রোগের অন্যতম কারণ। তাই আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা বেশি কার্যকর ও সাশ্রয়ী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ নিন’ প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের প্রভাব পড়ে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, বিশেষ করে কিডনির ওপর। দীর্ঘদিন রোগটি নিয়ন্ত্রণে না থাকলে কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়ে। এমনকি ডায়ালাইসিসনির্ভর অনেক রোগীর পেছনেও ডায়াবেটিস অন্যতম কারণ হিসেবে কাজ করছে।

বিশেষ অতিথি সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, বাংলাদেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। উদ্বেগের বিষয়, আক্রান্তদের বড় একটি অংশ নিজেদের রোগ সম্পর্কে জানেন না। গ্রামাঞ্চলেও রোগটির বিস্তার বাড়ছে।তিনি বলেন, চিকিৎসকরা