কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মো. শহিদুল ইসলাম। এর আগে তিনি কুমিল্লার হোমনা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. শহিদুল ইসলাম ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০১৯ সালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
২০২৫ সালের ১ ডিসেম্বর তিনি হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে ২০২৬ সালের ১৯ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, জনসেবা নিশ্চিত করা এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।