গিটারিস্ট অ্যান্ডি টেলর মারা গেছেন

ব্রিটিশ পপ ব্যান্ড ডুরান ডুরানের মূল গিটারিস্ট অ্যান্ডি টেলর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। চতুর্থ পর্যায়ের মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। ২৬ নভেম্বর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার ও ব্যান্ডের সদস্যরা। ‘রিও’, ‘হাংরি লাইক দ্য উলফ’ ও ‘দ্য রিফ্লেক্স’-এর মতো জনপ্রিয় গানে গিটার বাজিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান টেলর। আশির দশকে এমটিভির হাত ধরে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে জনপ্রিয়তা পায় ডুরান ডুরান। ১৯৭৮ সালে বার্মিংহামে গঠিত ব্যান্ডটির মূল সদস্য ছিলেন তিনি। ১৯৮৬ সালে ব্যান্ড ছাড়লেও ২০০৪ সালে আবার ফিরে আসেন। ডুরান ডুরানের বাইরে রবার্ট পামারের সঙ্গে ‘পাওয়ার স্টেশন’ সুপারগ্রুপেও কাজ করেছেন। ২০২৩ সালে প্রকাশ করেন একক অ্যালবাম ‘ম্যানস আ উলফ টু ম্যান’। স্ত্রী ট্রেসি, চার সন্তান ও এক নাতি রেখে গেছেন তিনি।