ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭, মামলা ৫১

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪৫ জন উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ৩ ও এসআরইউ কর্তৃক ১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মো. আকতার হোসেন বলেন, অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১টি অবিস্ফোরিত ককটেল, ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯১৫৮ পিস ইয়াবা, ১টি বাস, ব্যাংকের ৩টি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।