১ ডিসেম্বর বিএনপির সমাবেশ উদ্বোধন করবেন তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর, মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। খবর: বাসস।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির বিস্তারিত তথ্য জানান।

রিজভী বলেন, ইতিমধ্যে বিজয়ের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। ১ ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েস্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান। এ ছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দ, ঢাকা জেলার দলীয় সংসদ সদস্যরা।