নাসীরুদ্দীন পাটওয়ারী বললেন

গোলটেবিলে বসে নয়, রাজপথে ঐক্য হবে

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছে, কিসের ভিত্তিতে ঐক্যের ডাক দিয়েছে আমরা জানি না। তবে ঐক্য হতে পারে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। অনেক রাজনৈতিক দল গোলটেবিল বৈঠক করে, আমরা বলি গোলটেবিল কোনো মিটিংয়ে হবে না। যদি ঐক্য হতে হয় তবে গোলটেবিলে নয়, ঐক্য হতে হবে রাজপথে। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের চৌরাস্তায় ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণহত্যার রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদ-ের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এসব বলেন তিনি।

তিনি বলেন, মোদি সরকারকে বলব আপনার মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে রাখুন। বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তবে ভারতের অখ-তা থাকবে কি না আমরা নিশ্চয়তা দিতে পারি না। বাংলাদেশে শান্তি থাকলে ভারতে শান্তি থাকবে, বাংলাদেশে শান্তি না থাকলে ভারতেও শান্তি থাকবে না। ভারতীয় আধিপত্যে এই দেশে চলবে না। আমরা আগেই বলেছিলাম আওয়ামী লীগের সঙ্গে আঁতাত কইরেন না, করেছেন এখন গর্তে পড়েছেন। পথসভার আগে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যায়।

পথসভায় বক্তব্য দেন আব্দুল্লাহ আল আমিন, সারজিস আলম, আব্দুল হান্নান মাসউদ ও সাইমুল্লাহ হায়দার।