মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণী নিহত হয়েছেন। আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণীর পরিচয় জানা যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ওই তরুণী মোটরসাইকেলের পেছনের যাত্রী হিসেবে ছিলেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করেন। তবে নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি।