ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল সাময়িক বন্ধ

ঢাকা-চট্টগ্রাম-নোয়াখালী রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি রেলওয়ে সেতুর মেরামত কাজ চলছে। এ জন্য চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

উপজেলার ইমামবাড়ি এলাকার একটি রেলওয়ে সেতুর মেরামত কাজের জন্য বুধবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিষয়টি জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কান্তি দাস।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ইমামবাড়ি এলাকার একটি সেতুর স্লিপার পরিবর্তন করার জন্য দুই ঘণ্টা ট্রেন এ পথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। মেরামত কাজ শেষ হওয়ার পর সেতুটি দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে আখাউড়া রেলওয়ে জংশনে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে আছে বলে জানান ওসি শ্যামল কান্তি দাস।