বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে আদালতের সিদ্ধান্তে সরকারের কারসাজির অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার তিনি বলেন, খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট যে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন তার পেছনে কলকাঠি নাড়ছে সরকার।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বিএনপি নেতার প্রশ্ন, এ রায়ে সরকারের কারসাজি রয়েছে, তা না হলে দ্বিধাবিভক্ত রায় কেন?
রিজভী অভিযোগ করেন, বিবিসি বাংলা, প্রথম আলো, বাংলা ট্রিবিউনসহ বেশ কিছু বহুল পঠিত অনলাইন নিউজপোর্টালের নামে ভুয়া ওয়েবসাইটগুলো খোলা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের দু-একজন কর্মকর্তা ও সরকারদলীয় কিছু লোক ছবি এডিট করে ভুয়া ভিডিও বানিয়ে ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করছেন।
তিনি আরো বলেন, নির্বাচনী প্রতীক বরাদ্দের পর প্রচার শুরুর দিনই বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা