মেহেরপুরে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল সামাদ বাঁধনসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা স্টেডিয়াম মাঠে হামলার এ ঘটনার পর ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলো ছাত্রলীগকর্মী ইব্রাহীম (১৭), শিশির (১৮) ও আশিক (১৬)। প্রত্যক্ষদর্শীরা ও মেহেরপুর সহকারী পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১১টার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান চলছিল। এ সময় ইব্রাহীম হোসেন নামে এক ছাত্রলীগকর্মী ভূমি অফিসপাড়ার সুরুজ আলীকে মারধর করে। পরে পুলিশ মারধর ও উত্তেজনা থামাতে ইব্রাহীমকে আটক করে। স্টেডিয়ামে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছ থেকে ইব্রাহীমকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময়
পৃষ্ঠা ২ কলাম ৪
পুলিশের ওপর ছাত্রলীগের হামলা
ছাত্রলীগ নেতাকর্মীরা ওসিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাদের সঙ্গে থাকা রড ও লাঠি নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। তিনি আরো জানান, রড ও লাঠির আঘাতে পুলিশ সদস্য রনির ডান হাত ও পা ভেঙে যায়। পরে ঘটনাস্থল থেকে ছাত্রলীগ সভাপতি বাঁধনসহ চারজনকে আটক করা হয়।
সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে থানায় সরকারি কাজে বাধা, হামলাসহ বিভিন্ন ধারায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের পুলিশ খুঁজছে। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মৃদুল, সাবেক সভাপতি লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ একাধিক নেতা কোনো মন্তব্য করতে রাজি হননি।