পিএসজি-লিভারপুল-ইউভেন্তুসের সামনে কঠিন পরীক্ষা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ইংলিশ জায়ান্ট লিভারপুল পেয়েছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখকে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)।

সোমবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। যেখানে অপেক্ষা করছে বেশ কিছু উত্তাপ ছড়ানো ম্যাচ।

২০১৪ ও ২০১৬ সালের রানার্সআপ আতলেতিকো মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর ইউভেন্তুসকে। ইতালিয়ান ক্লাবটি ২০১৫ ও ২০১৭ সালের প্রতিযোগিতার রানার্সআপ।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং টটেনহাম প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বুন্দেসলিগার দলকে। সিটির প্রতিপক্ষ শেলকে। টটেনহ্যামের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।

তুলনায় কিছুটা স্বস্তিতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে আয়াক্সের বিপক্ষে। বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অলিম্পিক লিঁওকে।

১২-১৩ ফেব্রুয়ারির এবং ১৯-২০ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগের লড়াই অনুষ্ঠিত হবে। দ্বিতীয় লেগ ৫-৬ মার্চ এবং ১২-১৩ মার্চ।

প্রত্যেক গ্রুপ চ্যাম্পিয়ন দল প্রথম লেগের ম্যাচ খেলবে ঘরের মাঠে।

শেষ ষোলোর লাইনআপ

শালকে বনাম ম্যানচেস্টার সিটি

অ্যাতলেতিকো মাদ্রিদ বনাম ইউভেন্তুস

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)

টটেনহাম বনাম বরুসিয়া ডর্টমুন্ড

অলিম্পিক লিঁও বনাম বার্সেলোনা

রোমা বনাম পোর্তো

আয়াক্স বনাম রিয়াল মাদ্রিদ

লিভারপুল বনাম বায়ার্ন মিউনিখ