লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেপ্তার

লালমনিরহাটে বিএনপি'র দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবিএম ফারুক সিদ্দিকী (৪৮) ও লালমনিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মহুবর রহমানকে (৩২)।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে ফারুক সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে, একই দিনে শহরের গোশলা বাজার এলাকা থেকে মহুবর রহমানকেও আটক করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা ও জেলা যুবদলের সা. সম্পাদক মফিজার রহমান জিএস বাবু সাংবাদিকদের তাদের গ্রেপ্তারের খবর জানিয়েছেন। তবে পুলিশ ফারুক সিদ্দিকীকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বিএনপি নেতা ফারুককে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, ‘অপর যুবদল নেতাকে সম্ভবত ডিবি ( গোয়েন্দা) পুলিশ গ্রেপ্তার করে থাকতে পারে।