এমসিসিআইর সভাপতি নিহাদ কবির

মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার নিহাদ কবির। টানা তৃতীয়বারের মতো ২০১৯ সালের জন্য তিনি এমসিসিআইর সভাপতির দায়িত্ব পালন করবেন। সম্প্রতি পরিচালনা পর্ষদের প্রথম সভায় নতুন কমিটি তাকে সভাপতি নির্বাচিত করেছে। গতকাল বৃহস্পতিবার এমসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতি হিসেবে তাকে অনুমোদন দেওয়া হয়। এদিন সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইনজীবী নিহাদ কবির সুপ্রিম কোর্টের সৈয়দ ইসতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার।