গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে গোদাগাড়ী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানান রাজশাহী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম সাওয়াল, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক চৌধুরী।

আব্দুর রাজ্জাক জানান, তিনজনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। ঐ মামলাতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।