জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিক বাসের চাকায় পিষ্ট হয়ে হামিম নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম (৩) ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, হামিমের বাবা শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য বাড়ি থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি সড়ক অতিক্রম করে আঙ্গিনার দিকে যাওয়ার সময় বাবার অগচরে পেছনে পেছনে শিশু হামিমও এসেছিল। এসময় রাস্তা পার হওয়ার সময় পাঁচবিবির দিক থেকে আসা একটি পিকনিক বাস শিশু হামিমকে চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
