নভ্যা নভেলি নন্দা। তার নানার পরিবারে তারকার ছড়াছড়ি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মা শ্বেতা নন্দা- সবাই। এমনকি মামা-মামি অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যও কম যান না।
কয়েক বছর ধরে নভ্যা নভেলি নন্দা নিজেও সোশ্যাল মিডিয়া সেনসেশন। তার যে কোনো খবরের কাটতি বেশ। অবশ্য কারণও আছে। নভ্যার কাণ্ড-কীর্তিও একদম সেলিব্রিটির মতো।
২০১৯ সালের শুরুতেও সেই ধারা বজায় থাকবে তার প্রমাণ থার্টি ফার্স্ট নাইট। প্রশ্ন হলো, কার সঙ্গে নতুন বছর উদ্যাপন করলেন অমিতাভ বচ্চনের নাতনি? না, বন্ধুরা তার ধারে-কাছেও ছিল না।
বছরের শেষ দিনটা পরিবারকে সময় দিলেন নভ্যা। থার্টি ফার্স্ট নাইটে মা শ্বেতা বচ্চনের সঙ্গে নানা আয়োজনে ব্যস্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন শ্বেতা।
নানার সঙ্গে নভ্যার সম্পর্ক বিশেষ। কারণ তিন নাতি-নাতনির মধ্যে নভ্যা বড়। তাই অমিতাভের কাছে তার আলাদা কদর।
পড়াশোনার জন্য দেশের বাইরে থাকে নভ্যা। এই স্টার কিড যেটুকু সময় মুম্বাইতে থাকেন নানার সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। পিয়ানো বাজিয়ে অমিতাভকে শোনানোও নভ্যার পছন্দের অবসর। এবার বর্ষবরণের রাতে মায়ের সঙ্গে পার্টি করেছেন তিনি। সেই ছবি ভাইরাল হয়েছে অনলাইনে।