সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে পড়ে গতকাল বুধবার লাইলী বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি বোদা উপজেলার মালেকাডাঙ্গা এলাকার শাহিনুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে শাহিনুর বাড়ি থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ভাউলাগঞ্জ-পঞ্চগড় সড়কের আমতলায় মোটরসাইকেলের একটি চাকা ফেটে গেলে সড়কের ওপর ছিটকে পড়েন সবাই।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। লাইলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার স্বামী ও সন্তানরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।