শাহজালাল মাজার এলাকায় যুবকের লাশ

পাঁচ দিন আগে সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে উদ্ধার করা একটি মরদেহের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। গত ২৯ ডিসেম্বর দুপুরে মাজারের পশ্চিম পাশের কবরস্থানের গেইট থেকে লাশটি উদ্ধারের পর থেকে তা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, মৃতের পরিচয়ের সন্ধান করছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

এ ব্যাপারে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করেছেন তিনি।