নীলফামারীর সৈয়দপুরে চার বছরের এক শিশুকে যৌননিপীড়নের অভিযোগে এক রিকশাভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মালিপাড়াস্থ নিজ বাড়ি থেকে মোহাম্মদ মিঠুকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান পাশা জানান, বৃহস্পতিবার সকালের দিকে বাড়ি পাশে চার বছরের মেয়েশিশুকে যৌননিপীড়ন করে মিঠু। পরে শিশুটি নিজ বাড়িতে গিয়ে বাবা-মাকে বিষয়টি জানায়।
এ ঘটনায় শুক্রবার সকালের দিকে শিশুটির বাবা সৈয়দপুর থানায় মিঠুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে মিঠুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যৌননিপীড়নের সত্যতা স্বীকার করেছে মিঠু। শনিবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।