চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন নারী পুরুষ ও শিশুকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ'র পুশইনের চেষ্টা রোধ করেছে বিজিবি। এ ঘটনায় সীমান্তে বিজিবি সতর্ক অবস্থান করছে।
বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আজ বৃহস্পতিবার (৪ জুন) রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬ আর সীমান্ত পিলার দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় পুশইন করে। পুশইন হওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬টি শিশু রয়েছে।
বিজিবি জানায়, খবর পেয়ে বিজিবির বাঙ্গাবাড়ি সীমান্ত ফাঁড়ির সদস্যরা ২৮ জনকে সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে দেখতে পায়। এ ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ সীমান্তে জনবল বৃদ্ধি করেছে। বিজিবিও সীমান্তে নজরদারি বৃদ্ধিসহ সতর্ক অবস্থান নিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম জানান, পুশইনের শিকার ২৮ জন সীমান্তের শূন্যরেখায় গাছের নিচে অবস্থান করছে। সীমান্ত এলাকায় বিজিবি অতিরিক্ত টহল দেখা যাচ্ছে।
বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি!