গণতন্ত্র রক্ষায় সহযোগিতা চাইল তাইওয়ান

স্বায়ত্তশাসিত তাইওয়ানের গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক সহায়তা চাইলেন দেশটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। গতকাল শনিবার তিনি চীনের হুমকি মোকাবিলায় এই সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।

তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত হতেই হবে এবং প্রয়োজনে সেনাশক্তি প্রয়োগ করা হবে; চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এমন হুমকির একদিন পরেই সাই ইং এই সহযোগিতা চাইলেন। রাজধানী তাইপেতে প্রেসিডেন্ট সাই সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখবে এবং আমাদের সাহায্যার্থে কণ্ঠস্বর তুলবে।’ আন্তর্জাতিক সম্প্রদায় গণতন্ত্র রক্ষায় এগিয়ে না এলে তাইওয়ানকে নিজের পথ বেছে নিতে হবে বলেও তিনি জানান।