পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হলেন তৃণমূলের ‘বিদ্রোহী’ ঋতব্রত

আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:৪৬ এএম

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদলীয় নেতা এখন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকার রথীন্দ্র বসু আজ বুধবার তাকে বিধানসভার বিরোধীদলীয় নেতা হিসেবে অনুমোদন দেন।

পরে সংবাদ সম্মেলনে ঋতব্রত জানান, তারা তৃণমূল কংগ্রেস হিসেবেই কার্যক্রম চালাবেন। তারা চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরামর্শক হিসেবে থাকবেন। পাশাপাশি তিনি এ কথাও জানান, এবারের ১৮তম বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক) কোনো ভূমিকা থাকবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধীদলীয় নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগের পর কার্যত ভেঙে গেল তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল এসব ঘটনার মধ্যেই দলের বিভিন্ন অঙ্গসংগঠন বিলুপ্ত ঘোষণা করে নতুন করে কমিটি করার ঘোষণা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত