সিলেট মহানগর কৃষক লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মিসভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহের হোসেন মোল্লা বলেন, একাদশ সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত অপশক্তিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। অতীতের অপকর্মের ফল এটা। তিনি বলেন, মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়, সুশাসন থাকে। এ কারণে এবার বিপুল ভোটে তারা আওয়ামী লীগকে বিজয়ী করেছে।
মহানগর কৃষক লীগের সহসভাপতি হোসেন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রকিব বাবলুর পরিচালনায় কর্মিসভায় আরো বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল হক, সিলেট মহানগর কৃষক লীগ নেতা ডা. বিজিত পাল, নজরুল ইসলাম ফারুকী, শমসের সিরাজ, সুয়েব বক্স, জামসেদ সিরাজ, এইচ আর শাকিল প্রমুখ। এ সময় মোতাহের হোসেন আগামী ২৬ মার্চের মধ্যে ২৭ ওয়ার্ডে কমিটি গঠনের জন্য মহানগর নেতাদের নির্দেশ দেন।