ফিদেলের নাতী ভাসছেন পুঁজিবাদের স্রোতে

বিশ্ব সমাজতন্ত্রের অবিসংবাদিত নেতা ও কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর নাতি টনি ক্যাস্ট্রো ভাসছেন পুঁজিবাদের স্রোতে। 

পেশায় ফ্যাশন হাউজের এই মডেল সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে কিছু ছবি প্রকাশ করেছেন। যা প্রমাণ করে বিলাসবহুল জীবন যাপন করছেন ফিদেল ক্যাস্টোর নাতি। কিউবায় বর্তমানে চরম অর্থনৈতিক মন্দা চলছে।

ডিম, রুটিসহ দৈনন্দিন খাবার যোগাতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এ অবস্থায় অ্যান্টনিও ক্যাস্ট্রোর ২০ বছর বয়সী ছেলের এমন বিলাসবহুল জীবন যাপন ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। 
 
টুইটারে পোস্ট করা এসব  ছবিতে দেখা যায় মডেল টনি ক্যাস্ট্রো তার বান্ধবীকে নিয়ে স্পেন, ম্যক্সিকো, পানামাসহ বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। প্রমোদবিহারে আনন্দময় সময় কাটাচ্ছেন। বিএমডাব্লিউ হাঁকিয়ে ছুটে বেড়াচ্ছেন।  

কিউবায় বিপ্লবের ৬০ বছর পূর্তির ঠিক আগ মুহূর্তে বিপ্লবের নায়ক ফিদের ক্যাস্ট্রোর নাতির এমন বিলাস বহুল জীবনের ছবি দেখে বিরূপ মন্তব্য করছেন জনসাধারণ। তারা কেউ কেউ প্রশ্ন তুলছেন, সরকারি কোষাগার থেকে অর্থ নিয়ে এমন আমোদ ফুর্তি করা হচ্ছে কি না?