গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। এ বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সোমবার সকাল ৬টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ বহু রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর টুঙ্গিপাড়া জিটি স্কুল সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে গিমাডাঙ্গা মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।