বিএসটিআইর ‘মানচিহ্ন’ দেখে পণ্য কেনার আহ্বান

বিএসটিআইর মানচিহ্ন দেখে পণ্য কিনতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। পাশাপাশি বিএসটিআইর কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দ্রুততম সময়ে জনগণকে সেবা প্রদান এবং পণ্যের মানের বিষয়ে আপসহীন থাকতে নির্দেশ দিয়েছেন।  গতকাল মঙ্গলবার বিএসটিআইর প্রধান কার্যালয়ের মিলনায়তনে প্রতিষ্ঠানটিতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআইর পরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান। এ সময় বিএসটিআইর সকল উইংয়ের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  বিএসটিআইতে বিভিন্ন ক্যাটাগরিতে নবনিযুক্ত ৫০ জন কর্মকর্তা-কর্মচারী ওরিয়েন্টেশন কোর্সে অংশ নেন।                                                              বিজ্ঞপ্তি