টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান।
এরপর দুপুর সাড়ে ১২টায় বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত এবং দেশের সাফল্য কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এদিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ার পথে রয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।