নির্বাচনী সহিংসতা আহত আ.লীগ নেতার মৃত্যু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে সহিংসতায় গুরুতর আহত লাকসাম উপজেলার আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফয়জুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মৃত ফয়জুল্লাহ লাকসাম উপজেলার বাকই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। নির্বাচনের দিন ১ নম্বর বাকই ইউনিয়নের কৈত্রা ভোটকেন্দ্রে বিএনপি কর্মীদের হামলায় তিনি আহত হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।