সবজির লাড্ডু

শীতকালীন সবজি দিয়ে নানা পদ রান্না করা যায়। পুষ্টিগুণে ভরপুর সবজির লাড্ডু তৈরি করতে পারেন। দেখে নিন রেসিপিটি।

উপকরণ

গাজর কুচি আধা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, ফুলকপি কুচি আধা কাপ, ছানা দেড় কাপ, চিনি দেড় কাপ, মাওয়া আধা কাপ, কনডেন্স মিল্ক আধা কাপ, গুঁড়ো দুধ আধা কাপ, এলাচগুঁড়ো আধা চা চামচ, ঘি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. সবজি কুচি পানিতে সামান্য ভাপিয়ে ঠাণ্ডা করে রাখুন।

২. এবার চিনি ও পানি জ্বাল দিয়ে চিনির সিরা করে নিন।

৩. এর মধ্যে ভাপানো সবজিগুলো দিয়ে ভালোভাবে রান্না করুন।

৪. আঠালো হয়ে এলে পরিমাণমতো ঘি দিয়ে নামিয়ে রাখুন।

৫. এরপর বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে লাড্ডু আকারে গড়ে সাজিয়ে পরিবেশন করুন।