পেকুয়ায় অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র আইনে দায়েরকৃত মামলার এক আসামি গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটক যুবক জিল্লুর রহমান মোবারক পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়ার আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

পেকুয়া থানা পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে উপজেলার সবজিবন পাড়াস্থ নিজ বাড়ি থেকে সহকারী উপপরিদর্শক মেজবাহ উদ্দিনসহ একদল পুলিশ তাকে আটক করে। 

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূইয়া জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে এলাকায় চুরি-ছিনতাইসহ চট্টগ্রাম কোতোয়ালি থানায় দায়ের করা অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।