গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোলায়মান শিকদার (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান শিকদার মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী।
নিহত সোলায়মান শিকদার সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত