অপসারণের সময় পুরাতন ব্রিজের পাটাতনে চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বুজরুক গ্রামে পুরাতন ব্রিজ সরানোর সময় পাটাতনের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। 

নিহতরা হলেন উপজেলার আমগাঁও ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের সহবুলের ছেলে তরিকুল ইসলাম (২০) ও একই গ্রামের আ. রউফের ছেলে তজিবুর রহমান(৪৫)। 

বৃহস্পতিবার দুপুরে জেলার হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বুজরুক-কাদোশুকা গ্রামে পুরাতন ব্রিজ সরানোর সময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি আমিরুজ্জামান। 

আমিরুজ্জামান জানান, পুরাতন ব্রিজ আপসারণ করছিল শ্রমিকরা। এ সময় ইটের নিচে চাপা পড়ে চার শ্রমিক। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। আহত আখের আলী ও জিয়াবুলকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।