পিরোজপুরে মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৫:১৯ পিএম

পিরোজপুরে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। বুধবার (৩ জুন) দিবাগত রাত দুইটায় ভান্ডারিয়া উপজেলার সিংহখালী নামক এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মোহন ওরফে মহিদুল খান (২০)  পিরোজপুর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. শাজাহান খানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল রাতেও ভান্ডারিয়া উপজেলার সিংহখালী এলাকায় পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে মহিদুলকে তল্লাশি করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে দুটি পৃথক পোটলায় রাখা মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকের বিষয়ে মহিদুল কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, গত রাতে ৪০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত