সাভারে পুলিশের সঙ্গে সংঘর্ষে গার্মেন্টস শ্রমিক সুমন মিয়া নিহত হওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে আন্দোলনকারী শ্রমিকদের ওপর ‘দমন-নিপীড়ন’ বন্ধের আহ্বান জানানো হয়। দ্রুত দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছে এ জোট।