কলম্বিয়ার এক প্রাইমারি স্কুলের শিক্ষক ছাত্রদের পড়ানোর ফাঁকে ফাঁকে আরেকটি কাজ করেন। সেটা হলো প্রত্যন্ত গ্রামের ছাত্রদের জন্য তিনি একটি ভ্রাম্যমাণ গ্রন্থাগার বানিয়েছেন। নাম বিবলিওবুরো। এই গ্রন্থাগারের বৈশিষ্ট্য হলো বইগুলো রয়েছে গাধার পিঠে। শুধু এই অদ্ভুত কারণে তিনি বিখ্যাত হয়েছেন।
গাধার পিঠে
কলম্বিয়ার এক প্রাইমারি স্কুলের শিক্ষক ছাত্রদের পড়ানোর ফাঁকে ফাঁকে আরেকটি কাজ করেন। সেটা হলো প্রত্যন্ত গ্রামের ছাত্রদের জন্য তিনি একটি ভ্রাম্যমাণ গ্রন্থাগার বানিয়েছেন। নাম বিবলিওবুরো। এই গ্রন্থাগারের বৈশিষ্ট্য হলো বইগুলো রয়েছে গাধার পিঠে। শুধু এই অদ্ভুত কারণে তিনি বিখ্যাত হয়েছেন।
ঘোড়ার পিঠে
ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপের একটি প্রত্যন্ত গ্রামের নাম সেরাং। প্রাকৃতি সৌন্দর্যে ভরপুর থাকলেও এই গ্রামে পৌঁছায়নি কোনো জ্ঞানের আলো। বই পড়ার জন্য শিশুদের পাড়ি দিতে হয় অনেক দুর্গম পথ। এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন রিদোয়ান সুরুরি নামে এক ব্যক্তি। তিনি নিজ উদ্যোগে ঘোড়ার পিঠে দুইটি বক্সে করে বই পৌঁছে দেন সেই গ্রামে। তবে শুধু ছোটরা নয় বড়রাও বই নিয়ে পড়েন।
ফোন বুথে
এই গ্রন্থাগার অবস্থিত ইংল্যান্ডের দক্ষিণে ওয়েস্টবারি-সাব-মেনডেপে। ইংল্যান্ডের বিভিন্ন শহরের রাস্তায় লাল টুকটুকে ফোন বুথ একসময় যেমন ছিল যোগাযোগের একমাত্র ভরসা, তেমনি এগুলো শহরের সৌন্দর্যের অংশও। বর্তমানে এগুলো গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। খোলা থাকে ২৪ ঘণ্টা। প্রতিটি গ্রন্থাগারে থাকে ১০০টি বই, কিছু সিডি ও ডিভিডি। তবে এই সবই আসে ব্যক্তিগত সংগ্রহ থেকে। সবাই এখান থেকে বই নিয়ে পড়ে, পড়া শেষ হলে সেটি রেখে আরেকটি নিয়ে যায়। এসব দেখাশোনার জন্য রয়েছে একদল ভলেন্টিয়ার।
সমুদ্রপাড়ে
সমুদ্রপাড়ে শুয়ে বসে বই পড়তে পারছেন এর থেকে বেশি আনন্দের আর কী থাকতে পারে। বুলগেরিয়ার বাসিন্দা হারম্যান কোম্পেরনাস এই চিন্তা করে এক গ্রন্থাগার গড়ে তোলেন। আলবেনায় সাগর পারে গড়ে তোলেন এক ছোট পাঠাগার। ১৫টিরও বেশি ভাষার বই পাওয়া যাবে এখানে।
লিটল ফ্রি লাইব্রেরি
মায়ের স্মৃতিকে ধরে রাখতে এই লাইব্রেরি বানান টড বেল নামক এক ব্যক্তি। তার মা শিক্ষক ছিলেন ও বই পড়তে খুব ভালোবাসতেন। অন্যকেও বই পড়িয়ে আনন্দ পেতেন। মায়ের মৃত্যুর তার বই দিয়ে বাড়ির সামনে ছোট এক কাঠের বক্সে বানিয়ে ফেলেন তিনি এই গ্রন্থাগার। তারপর তার স্মৃতিচিহ্ন যুক্ত এক সাইনবোর্ড সেখানে ঝুলিয়ে দেন। চার মাসের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে পৃথিবীর ৪০টি দেশে রয়েছে এই লিটল ফ্রি লাইব্রেরি।