ভক্তদের কাছে বিচার দিলেন বিগ বি

বলিউডের কোনো বিষয় নয়, পরিবারেও ঝামেলা হয়নি কোনো তবু ভক্তদের দ্বারস্থ হলেন বলিউড শাহেনশাহ্ অমিতাভ বচ্চন। মাইক্রো ব্লগিং সাইট টাম্বলার তার ব্লগিং ১ ব্লক করে দিয়েছে। এমন গুরুতর অভিযোগের বিচারের ভার ভক্তদের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। গতকাল রবিবার এক টুইটে তিনি ওই অভিযোগ করেন। অমিতাভ জানান, টাম্বলারে প্রথম ব্লগ থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো পোস্ট তিনি করেছিলেন, তার সবগুলোই এখন মুছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিগ বি’র পোস্ট করা ব্লগগুলো ক্ষতিকর এমন অপবাদও নাকি দিয়েছে সামাজিক মাধ্যমটি।  ভক্তদের উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘লেখা পড়ে আপনারাই বলুন, সেখানে কী এমন আপত্তিকর বিষয় আছে?’  টুইটে টাম্বলারের প্রতি ক্ষোভ ঝেড়ে লেখেন, ‘৩ হাজার ৫৭ দিন ধরে প্রতিদিনই লিখেছি টাম্বলারে। তো আজ তোমরা বলছো যে, আমি আপত্তিকর কিছু বলেছি। তোমাকে ছেড়ে যাওয়ার সময় হয়েছে।’