রাইডুর বোলিং অ্যাকশনে সন্দেহ

ভারতীয় অফ স্পিনার আম্বাতি রাইডুর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট দেওয়া হয়েছে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের পর এই রিপোর্ট দেন ম্যাচ অফিশিয়াল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল এ তথ্য জানিয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় বল করার সময় যদি কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙে তবে তা অবৈধ বোলিং হিসেবে গণ্য হবে। রাইডুর বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় আগামী ১৪ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে তাকে। বোলিং অ্যাকশন পরীক্ষার ফল না আসা পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে বল করতে পারবেন তিনি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহের কারণে আইসিসির অধীনে রাইডুর বোলিং অ্যাকশন পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’