প্রাপ্তবয়স্কদের সিনেমা থেকে বলিউডের প্রথম সারির তারকা- কত রূপ বদলই হলো সানি লিওনের জীবনে। তার গল্প হর হামেশায় অন্তর্জালে আলোচনা তোলে। তারপরও সানিকে ঘিরে বেশ কিছু রহস্য রয়েছে। কেমন তার পারিবারিক জীবন বা পরিবার বলতে ঠিক কী বোঝেন?
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০১৭ সালের জুলাই মাসে সানি ও স্বামী ড্যানিয়েল ওয়েবার মহারাষ্ট্রের লাটুর থেকে ২১ মাস বয়সী এক মেয়েকে দত্তক নেন, নাম রাখেন নিশা। বছর খানিক পর এ দম্পতি জানান, গর্ভ ভাড়া করে যমজ ছেলের বাবা-মা হয়েছেন। তাদের নাম আশের ও নোয়া।
সানির স্ক্রিন ইমেজ নাকি সংসার জীবনে খুব একটা ছায়া ফেলে না। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডলে এমন এক ছবি পোস্ট করেছেন, যা তুলে ধরেছে নায়িকার জীবনের অজানা এক দিক।
নিশা, আশের ও নোয়ার ছবিই ওই পোস্টের বিষয়বস্তু। তিনটি শিশুই পিছন ফিরে রয়েছে। নিশার পরনে ফ্রক আর আশের ও নোয়া স্রেফ ডায়াপার পরে রয়েছে। যমজের বয়স এখন ১১ মাস। তাই তাদের ডায়াপারে ১১ সংখ্যাটি লেখা। ছবির নিচে সানি সন্তানদের বর্ণনা দিয়েছেন আর খোদার আশীর্বাদ চান।
সানির এই মাতৃরূপ আর বাৎসল্য পর্দার ইমেজের থেকে অনেক দূরে। সেই অজানা ও অধরা দিকটির সন্ধান পেয়ে ভক্তরা রীতিমতো খুশি। তিন শিশুকে ভালোবাসা জানাতে ভোলেননি তারা