১৩ কোটি টাকা আত্মসাৎ

পূবালী ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেপ্তার

পূবালী ব্যাংকের চট্টগ্রামের চকবাজার শাখা থেকে ১২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় শাখার তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি মো. নিজাম উদ্দিন। গ্রেপ্তাররা হলেন- পূবালী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম (৪২), অফিসার চন্দন দে (৪২) ও জুনিয়র অফিসার ইকরামুল রেজা রিজভী (৩৪)। ওসি বলেন, গত ৭ জানুয়ারি ব্যাংকের কয়েকজন গ্রাহক, ম্যানেজার ও কর্মকর্তাদের সহায়তায় চারটি চেকের মাধ্যমে ১২ কোটি ৮৫ লাখ টাকা পূবালী ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে আত্মসাৎ করা হয়।  এ ঘটনায় পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপক মো. মনজুর ইসলাম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা করেন।