ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ফেনীতে ১৯ হাজার ইয়াবাসহ মাহফুজ আহমেদ (৩২) ও গোলাম মোর্শেদ (৪২) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

ফেনীর র‌্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম জানান, কয়েকজন মাদক কারবারি টেকনাফ থেকে মোটরসাইকেলযোগে ঢাকায় ইয়াবা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।